কার চাপে ময়নাতদন্ত, ফের ফরেন্সিক ডাক্তার অপূর্বকে জেরা, মর্গ কর্মীও

0
160
লাশকাটা ঘরেই কি পরতে পরতে রয়েছে রহস্য। ফরেন্সিক এক্সপার্ট ডাক্তার অপূর্ব বিশ্বাসকে পরপর ৪ দিন সিবিআইয়ের টানা জেরায় চর্চা শুরু হয়েছে।
এরইমধ্যে বুধবার আর জি করের মর্গে কর্মীর সিবিআই দফতরে হাজিরা তা আরও জোরালো হয়েছে। বেশকিছুক্ষণ পর অবশ্য ওই মর্গ কর্মী সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে গিয়েছেন। বাইরে বেরিয়ে জানিয়েছেন ময়নাতদন্তের সময় তিনি ছিলেন না। তাঁকে টেবিল ওয়ার্কের কাজ সামলাতে হয়। এদিকে মঙ্গলবারের পর বুধবারও আর জি করের চিকিৎসককে ধর্ষণ খুনের মামলায় আবারও সিবিআই জেরার মুখোমুখি হয়েছেন চিকিৎসক অপূর্ব বিশ্বাস। মৃত চিকিৎসকের ময়নাতদন্তের জন্য যে কমিটি গঠন করা হয়েছিল, সেই দলে ছিলেন চিকিৎসক অপূর্ব বিশ্বাস। রবিবার টানা জেরার পর সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে বিস্ফোরক দাবি করেছিলেন। জানিয়েছিলেন তাঁকে দ্রুত ময়নাতদন্তের জন্য চাপ দেওয়া হয়েছিল। পানিহাটির প্রাক্তন কাউন্সিলর যে নিজেকে নির্যাতিতার কাকু বলে দাবি করেছিলেন, তিনিই হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন দ্রুত ময়নাতদন্ত না করলে রক্তগঙ্গা বইয়ে দেবেন। সিবিআইয়ের সূত্রে দাবি করা হচ্ছে আর জি করের নির্যাতিতার ময়নাতদন্তের সময় ঠিক কী ঘটেছিল। কারা কারা উপস্থিত ছিলেন, সেই সব বিষয়ে দফায় দফায় জানতে চাওয়া হয়েছে চিকিৎসক অপূর্ব বিশ্বাসের কাছে।