গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Newsdesk কালনার চায়ের দোকানে গুলি করে খুন

    কালনার চায়ের দোকানে গুলি করে খুন

    0
    613
    KALNA A CHA ER DOKANE GULI KORE KHUN
    KALNA A CHA ER DOKANE GULI KORE KHUN

    কালনায় চায়ের দোকানে গুলি করে যুবককে খুনের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। গুলি মাথা এফোড় ওফোড় করে দেয়।

    ঘটনাস্থলেই মৃত্যু হয় রাজা-র। জানা গিয়েছে চুঁচুড়ার বাসিন্দা রাজা কালনা স্টেশন সংলগ্ন মধুবন এলাকায় স্বপন মাঝি নামে এক ব্যক্তির দোকানে দুই, আড়াই মাস আগে কাজে যোগ দিয়েছিলেন। সোমবার রাতে খাবার খাচ্ছিলেন তখন ২টো বাইকে করে ৪ দুষ্কৃতী দোকানে ঢুকে রাজা-র মাথায় গুলি চালিয়ে দেয় দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এরপরেই শূন্যে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এমনটাই অভিযোগ স্থানীয়দের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুরনো শত্রুতার জেরে খুন বলে অনুমান পুলিশের। রাজা-র নামে মাদক পাচারের পুলিশে অভিযোগও রয়েছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।