গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home East Burdwan কালনার বিচিত্রানুষ্ঠান হুড়োহুড়িতে আহত ৮

    কালনার বিচিত্রানুষ্ঠান হুড়োহুড়িতে আহত ৮

    0
    657
    ছবি সৌজন্যে : নিজস্ব
    কালনার পিঠেপুলি উৎসবে বিচিত্রানুষ্ঠান দেখতে গিয়ে ভিড়ের চাপে আহত হয়েছেন বেশ কয়েকজন।আহত আট জনের মধ্যে ছয়জনকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।বাকি ২ জনকে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। 
    কালনা তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগের উদ্যোগে কয়েক দিন ধরেই চলছে পিঠেপুলি মেলা। রবিবার মেলায় মুম্বইয়ের সংগীত শিল্পীর অনুষ্ঠান ছিল। তা দেখার জন্য প্রচুর মানুষ ভিড় করে। মাঠের ভিতরে ঢোকার জন্য শুরু হয় হুড়োহুড়ি।  ভিড় সামলাতে পুলিশ লাঠি উঁচিয়ে আসে। অভিযোগ, সেই সময় ছোটাছুটিতে কয়েকজন পড়ে গিয়ে আহত হন। তাদের মধ্যে বেশিরভাগ মহিলা। অনুষ্ঠান শেষে  বিধায়ক দেবপ্রসাদ বাগ আহতদের দেখতে হাসপাতালে আসেন। তিনি বলেন, বারবার মাইকে প্রচার করা হচ্ছিল মাঠের ভেতর প্রবেশ না করার জন্য। গেটও বন্ধ করে দেওয়া হয়েছিল। তাতেও বাইরের মানুষকে ঠেকানো যাচ্ছিল না। আনন্দ অনুষ্ঠানে এই ধরনের ঘটনা কাম্য নয়।
    গত বছরের পিঠে পুলি উৎসবেও ভিড় সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়েছিল। ঠেলাঠেলিতে আহত হয়েছিলেন বেশ কয়েকজন। সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল এবারও।