কালীঘাটে উৎসবের মেজাজ

0
253
KALIGHAT A UTHSOVER MEJAJ
KALIGHAT A UTHSOVER MEJAJ

কারও হাতে লক্ষ্মীর ভাণ্ডার, কেউ বা এনেছেন প্রতীকী হাওয়াই চটি। কালীঘাটে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে উচ্ছ্বাসে ভেসেছেন তৃণমূল কর্মীরা।

তৃণমূলের পতাকা হাতে রঙিন পোশাকে সেজেছেন কেউ কেউ। কাঁসর ঘণ্টা, শাঁখ বাজিয়ে উলুধ্বনিতে নেত্রীর বাড়ির সামনে উৎসবে মেতে উঠেন দলীয় কর্মীরা। বাধ ভাঙা উচ্ছ্বাস বেশি মহিলাদেরই। কালীঘাট থেকে কাকদ্বীপ, হুগলি থেকে হাওড়া সবত্রই সবুজ ঝড়। বেলা বাড়তে সবুজ ঝড়ের ইঙ্গিত মিলতেই দলনেত্রীর বাড়িতে পৌঁছে যান দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কর্মী সমর্থকদের উদ্দেশে হাসি মুখে হাত নাড়াতে দেখা গিয়েছে তাঁকে। শনিবার শেষ দফার ভোটের পর বিভিন্ন সংবাদমাধ্যমে বুথ ফেরত সমীক্ষায় দেখিয়েছিল রাজ্যে ভাল ফল করবে বিজেপি। কিন্তু মঙ্গলবার ভোটের ফলে দেখা গেল মমতা-অভিষেকর নেতৃত্বেই ভরসা রেখেছে বাংলা।