কালীঘাট মন্দিরে পুজো রাজ্যপালের 

0
192
kalighat e pujo rajjopal er
kalighat e pujo rajjopal er
রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ ভোটের প্রার্থনায় বৃহস্পতিবার সকালে কালীঘাট মন্দিরে পুজো দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপাল জানিয়েছেন, সকালে তার কিছু কর্মসূচি আছে।
তারপর সারাদিনই তিনি রাজভবনের পিস রুমে থাকবেন। দিনভর রাজভবন থেকে ভোটের পরিস্থিতির দিকে নজরদারি চালাবেন। তিনি এও বলেছেন, ভোট শান্তিপূর্ণ করার দায়িত্ব নির্বাচন কমিশনের। কোথাও যাতে কোনও অশান্তি না হয় তা দেখতে হবে তাদের। সাধারণ মানুষের অধিকার রয়েছে নির্ভয়য়, নির্বিঘ্নে ভোট দেওয়ার। নির্বাচনে যে কোনও মূল্যে হিংসা বন্ধ করতে হবে।কালীঘাটে পুজো দিলে বলেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।