
কালীচরণ টাকা তোলেন তিনি আগেই বলেছিলেন। এমনই দাবি করেছেন শুভেন্দু অধিকারী।
রাজ্যের বিরোধী দলনেতার দাবি করেছেন ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের গড়িয়া, নিউটাউনের মত এলাকায় ৭টি ফ্ল্যাট রয়েছে যা তোলাবাজির টাকায় করা। পার্থ চট্টোপাধ্যায়ের থেকেই বেশি সম্পত্তির মালিক কালীচরণ। তাঁর আরও দাবি তপসিয়ায় ২০০ কোটি টাকা খরচ করে তৃণমূল ভবন তৈরি হচ্ছে। কালীচরণকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই টাকা জোগাড় করার। যিনি ওই ভবনের দায়িত্বে রয়েছেন কালীচরণ তাঁকেই টাকা তুলে দিচ্ছে। তৃণমূলের মানেই দুর্নীতি এতে আর নতুন কি রয়েছে। তৃণমূলের আমলে রাজ্যে মাৎস্যান্যায় চলছে। আক্রমণ করেছে সিপিএম নেতা সুজন চক্রবর্তী।








