
কালীপুজোয় কলকাতা সহ বেশকিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা কলকাতায় মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
তবে, বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। হাওয়া অফিস জানিয়েছে, অল্প সময়ের জন্য বৃষ্টি হতে পারে কলকাতা-সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়াতে। আগামী ৪৮ ঘণ্টায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে হালকা বৃষ্টি সম্ভাবনা থাকছে। তবে রবিবার ভাইফোঁটার দিন বৃষ্টির কোনও সম্ভাবনা কার্যত থাকছে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে উপরের দিকের জেলাগুলিতে অল্প হলেও বৃষ্টির পূর্বাভাস থাকছে।
হাওয়া অফিস বলছে, নভেম্বরের শুরু থেকেই শুষ্ক আবহাওয়ার প্রভাব আরও বেশি মাত্রায় শুরু হয়ে যাবে রাজ্যে। আরও কমে যাবে তাপমাত্রা।
ছবি সৌজন্যে : প্রতিনিধিত্ত্বমূলক
