গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Kolkata কালীপুজো যোগ দিলেন না অনুব্রত, প্রার্থনায় দিলীপ-অধীর

    কালীপুজো যোগ দিলেন না অনুব্রত, প্রার্থনায় দিলীপ-অধীর

    0
    119
    dilip adhir
    dilip adhir
    ২ বছর পর বাড়ি ফিরলেও কাকার মৃত্যুর জন্য অশৌচ থাকায় কালীপুজো অংশ নিচ্ছেন না বীরভূমের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।
    গঙ্গাস্নান না করায় এবার নিচু পট্টি বাড়িতে পুজোতে নিজের হাতে প্রতিমাকে অলংকারও পরাতে পারেননি তিনি। তবে কালীপুজোয় অনুব্রত মণ্ডলের উপস্থিতি অনুগামীদের উৎসাহ অন্যমাত্রা পেয়েছে।সাদা পাঞ্জাবি পরে পুজোতে হাজির হয়েছিলেন অনুব্রত মণ্ডল। কিন্তু প্রতিমার ধারে কাছে তিনি যাননি। দূর থেকেই প্রণাম করেছেন। অন্যদিকে,   সিঙ্গুরের রতনপুর গ্রামে দক্ষিনা কালীপুজো ৫৫ বছরে পদার্পন করেছে। এই পুজো রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নার পুজো নামে পরিচিত।নিজের হাতেই মন্ত্রী নিজের হাতে প্রতিমাকে অলঙ্কারে সাজিয়েছেন।
    এদিকে, সন্দেশখালিতে প্রতিবাদীদের সঙ্গে শ্যামা মায়ের আরাধনায় শামিল হয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী নিজের ক্লাব সানটা ফকিয়ার কালীপুজোতে ব্যস্ত ছিলেন।
    ছবি  সৌজন্যে : নিজস্ব