কালো পোশাকে প্রতিবাদ অধীরের, বললেন ভয় পেয়েছেন মমতা

0
733
kalo posak e pothe adhir
kalo posak e pothe adhir

আপাদমস্তক কালো পোশাক, মাথায় কালো পাগড়ি। আর জি করকাণ্ডের বিচারের দাবিতে পথে ছিলেন অধীর চৌধুরিও। প্রদেশ কংগ্রেসের তরফে এই মিছিল কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত যায়।

মিছিলে ছিলেন কংগ্রেস সাংসদ ইশা খান চৌধুরিও। অধীর চৌধুরি বলেছেন জনতার আন্দোলনে ভয় পেয়েছেন মমতা। তাই মানুষকে বিভ্রান্ত করতে প্রলাপ বকছেন। প্রদেশ কংগ্রেস সভাপতি প্রশ্ন তুলেছেন বিশেষ অধিবেশন ডেকে ফাঁসির জন্য আইন আনার কারণ কি। তাঁর দাবি ধর্ষণের বিরুদ্ধে দেশে যে আইন রয়েছে তার সর্বোচ্চ শাস্তি ফাঁসিই রয়েছে। এই আইনেই নির্ভয়ার দোষীদের ফাঁসির সাজা হয়েছে। ধনঞ্জয়েরও ফাঁসি হয়েছে। তাঁর কথায় মানুষের আন্দোলনের চাপেই এসব করছেন।