
শরীরে অসংখ্য কালো হাত, গলায় জড়ানো শিকল। ধর্মতলার অনশন মঞ্চে এভাবেই সেজে প্রতিবাদ জানিয়েছেন দমদমের বাসিন্দা এক মহিলা।
তিনি জানিয়েছেন মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। মহিলাদের শরীরের অবাঞ্ছিত অংশে কালো হাত স্পর্শ করছে। যার প্রকৃত উদাহরণ আর জি করের চিকিৎসকের পরিণতি। সমাজের এই অন্ধকার দিকের বিরুদ্ধেই তাঁর প্রতিবাদ। কেউ আবার কালো বেলুন উড়িয়ে প্রতিবাদে সামিল হয়েছেন। কেউ জ্বালিয়েছেন মোবাইলের ফ্ল্যাশলাইট। আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছে মেট্রোতেও।
চলন্ত রেকের মধ্যেই জাস্টিস ফর আর জি কর স্লোগান দিয়েছেন যাত্রীরা। শুধু কলকাতায় নয়, রাজ্যের বিভিন্ন জেলাতেও আন্দোলনের আঁছ আছড়ে পড়েছে।
ছবি সৌজন্যে : নিজস্ব
