গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk কাশ্মীরে তীর্থযাত্রীদের বাসে জঙ্গি হামলায় এনআইএ তদন্ত 

    কাশ্মীরে তীর্থযাত্রীদের বাসে জঙ্গি হামলায় এনআইএ তদন্ত 

    0
    174
    NIA probes terrorist attack on pilgrim bus in Kashmir
    NIA probes terrorist attack on pilgrim bus in Kashmir
    জম্মু – কাশ্মীরে তীর্থযাত্রীদের বাসে জঙ্গি হামলার ঘটনায় বেড়েছে মৃতের সংখ্যা। জানা গিয়েছে, বাসে থাকা অন্তত ১০ তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত আরও ৩৩ জন।
    আপাতত পুরো এলাকা ঘিরে ফেলে জঙ্গিদের খোঁজে তল্লাশি চলছে। ঘটনার তদন্ত করতে এএনআইকে নির্দেশ দিয়েছে কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলেই এই হামলার তীব্র নিন্দা করেছেন।অন্যদিকে, হামলার পরেই জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে যৌথ অভিযান। কাশ্মীর পুলিশের পাশাপাশি ভারতীয় সেনা এবং সিআরপিএফ, ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিও তল্লাশি শুরু করেছে। জঙ্গলের যে এলাকা থেকে হামলা হয়েছিল, সেখানে ড্রোনের মাধ্যমে নজরদারি চলছে। তবে এখনও জঙ্গিদের সন্ধান মেলেনি। সূত্রের খবর, রেয়াসি ছেড়ে পালিয়েছে জঙ্গিরা। সম্ভবত তিনজন জঙ্গি হামলা চালিয়েছিল তীর্থযাত্রীদের বাসে।