কাশ্মীরে নিহত ৩ জঙ্গি, মডিউলের হদিশ

0
137
3 militants killed in Kashmir whereabouts of modules
3 militants killed in Kashmir whereabouts of modules
জম্মু-কাশ্মীরে পুলিশের গুলিতে নিহত হয়েছে তিন জঙ্গি। একই সঙ্গে একটি বড় জঙ্গি মডিউলের হদিশও মিলেছে।
সাম্প্রতিক উপত্যকায় সন্ত্রাসবাদী কার্যকলাপ বৃদ্ধির নেপথ্যে এই মডিউলের যোগ আছে বলে দাবি পুলিশের। সূত্রের খবর, সম্প্রতি কাশ্মীরের ডোডা, উধমপুর এবং কাঠুয়া অঞ্চলে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে জঙ্গি অনুপ্রবেশ বৃদ্ধি পেয়েছে। ভোটমুখী উপত্যকায় রক্তপাত এড়াতে সক্রিয় নিরাপত্তা বাহিনী। ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর প্রথম ভোট হতে চলা জম্মু-কাশ্মীরে ধারাবাহিক সন্ত্রাসবাদী হামলার আশঙ্কাও রয়েছে।এই পরিস্থিতিতে উপত্যকায় জঙ্গি মডিউলের চাঁই-সহ নয় জঙ্গির গ্রেফতারি নিশ্চিত ভাবেই বড়সড় সাফল্য। জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, সাম্বা-কাথুয়া সেক্টরে বিশেষ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণরেখা পেরনো জঙ্গিদের গা ঢাকা দিতে সাহায্য করত এই মডিউলের সদস্যরা। পুলিশের গুলিতে প্রাণ হারানো ওই তিন জঙ্গিও এই মডিউলের সদস্যদের ছত্রছায়ায় ছিল বলে জানিয়েছে পুলিশ।