গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Video News কাশ্মীরে পাথরছোড়া বন্ধ, কলকাতায়ও হবে : শুভেন্দু

    কাশ্মীরে পাথরছোড়া বন্ধ, কলকাতায়ও হবে : শুভেন্দু

    0
    4

    আন্দোলন, বিক্ষোভ কর্মসূচি থেকে পুলিশকে আক্রমণ, আইনের রক্ষকদের উপর হামলা আর বরদাস্ত করা হবে না। পার্ক সার্কাস থেকে এমনই বার্তা কড়া দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, তাঁর সরকারের আমলে এটাই পুলিশের উপর প্রথম আক্রমণ এবং এটাই শেষ। এর পর কোনও পুলিশকর্মীর গায়ে আঘাত হানলে আইন অনুযায়ী যত দূর যেতে হয়, পুলিশমন্ত্রী হিসাবে তিনি যাবেন। পাশাপাশি, রবিবার বুলডোজার চালানোর প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচিকে পরিকল্পিত বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। রবিবার দুপুরে অশান্ত হয় পার্ক সার্কাস চত্বর। রাজ্য সরকারের বুলডোজার নীতি’র প্রতিবাদে নামেন কয়েকশো মানুষ।