কাশ্মীরে ভিন্‌রাজ্যের শ্রমিককে খুন জঙ্গিদের

0
208
Militants killed foreign workers in Kashmir
Militants killed foreign workers in Kashmir
জম্মু – কাশ্মীরে ফের ভিন্‌রাজ্যের শ্রমিককে খুন করেছে জঙ্গিরা। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার বিজবেহারা এলাকায় গুলি করে খুন করা হয় বিহার থেকে আসা ওই পরিযায়ী শ্রমিক এবং তাঁর এক সঙ্গীকে।
পুলিশ সূত্রের খবর, নিহত শ্রমিকের নাম রাজা শাহ। তাঁর বাড়ি বিহারে। ওই ঘটনায় গুরুতর আহত হয়েছেন রাজার সঙ্গী বিহারের আরও এক পরিযায়ী শ্রমিক। ঘটনার পরেই এলাকায় জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ এবং কেন্দ্রীয় আধাসেনার যৌথ বাহিনী।কয়েক বছর ধরে ধারাবাহিক ভাবে জম্মু-কাশ্মীরে ভিন্‌ রাজ্যের শ্রমিকদের নিশানা করছে জঙ্গিরা। দক্ষিণ কাশ্মীরের ইটভাটা এবং নির্মাণ প্রকল্পে কাজ করতে যাওয়া শ্রমিকদের বিশেষ ভাবে নিশানা করছে তারা। গত সপ্তাহে শোপিয়ান জেলায় জঙ্গিরা নিশানা করেছিল রঞ্জিত সিং নামে এক পর্যটন গাইডকেও।