কাশ্মীরে সন্ত্রাসের নতুন আতঙ্ক কাশ্মীর টাইগার্স

0
175
The new threat of terrorism in Kashmir is the Kashmir Tigers
The new threat of terrorism in Kashmir is the Kashmir Tigers
লস্কর-ই-তৈবা, জইশ-ই-মহম্মদের পর এবার জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদের নতুন আতঙ্ক কাশ্মীর টাইগার্স। সোমবার রাতে জম্মু-কাশ্মীরের ডোডায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন ৫ জওয়ান। 
তাদের মধ্যে ব্রিজেশ থাপা নামে ক্যাপ্টেন পদস্থ সেনা আধিকারিকও ছিলেন। তিনি দার্জিলিংয়ের বাসিন্দা।মঙ্গলবারই এই হামলার দায় স্বীকার করেছে পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের ছায়াসঙ্গী কাশ্মীর টাইগার্স।এই ভয়াবহ হামলায় নতুন জঙ্গি সংগঠনের নাম সামনে আসতেই উপত্যকায় উদ্বেগ বাড়িয়েছে প্রশাসনের।সূত্রের খবর, ২০২১ সালে জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পরেই শিরোনামে আসে কাশ্মীর টাইগার্সের নাম। ২০২১ সালের জুন মাসে দক্ষিণ কাশ্মীরে একটি গ্রেনেড হামলার দায় স্বীকার করে তারা। ওই বছরেরই ডিসেম্বরে শ্রীনগরে একটি পুলিশের বাসে হামলা চালায় কাশ্মীর টাইগার্স। সেই হামলায় তিন জন নিহত ও ১১ জন আহত হয়েছিলেন।সূত্রের খবর, কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর থেকে বারংবার পুলিশ ও সেনাবাহিনীর উপর হামলা চালিয়েছে কাশ্মীর টাইগার্স।পুলিশের দাবি, আপাতত এই সংগঠনের লোকবল ১৫০-২০০ জঙ্গির বলেই মনে করা হচ্ছে।