কাশ্মীরে ৩৭০ ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত যথার্থ : শুভেন্দু

0
669
জম্মু-কাশ্মীরে শান্তিতে ভোটগ্রহণে প্রমাণিত কেন্দ্রীয় সরকারের ৩৭০ ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত যথার্থ ছিল। এমনটাই দাবি করেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
মঙ্গলবারই জম্মু-কাশ্মীরে ভোটের ফলপ্রকাশ হয়েছে। তবে বিজেপি না জিতলেও উপত্যকায় দুরন্ত কামব্যাক করেছে বিজেপি। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেছেন, জম্মু-কাশ্মীরে বিধানসভা ভোটের ফল বলছে ২০১৪ সালের তুলনায় আসন বেড়েছে বিজেপির। এবার বিজেপি ২৯ টি আসনে জয় লাভ করেছে, অর্থাৎ ২০১৪ সালের তুলনায় ৪ টি বাড়তি আসনে জয়ী হয়েছে বিজেপি।৩৭০ ধারা বাতিল এবং রাজ্য ভাগের পরে এই প্রথম বিধানসভা নির্বাচন হল উপত্যকায়। কাশ্মীরে ভোটারদের অভূতপূর্ব অংশগ্রহণ ও শান্তিতে ভোটগ্রহণ প্রক্রিয়া প্রমাণ করে যে উপত্যকায় শান্তি ফেরাতে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত কতটা যুক্তিযুক্ত ছিল।ভোট শতাংশের বিচারে জম্মু-কাশ্মীরে বিজেপি হল একক বৃহত্তম দল।রাজ্যের বিরোধী দলনেতার দাবি, সব থেকে উল্লেখযোগ্য বিষয় হল যে ২৮ টি আসনে নির্বাচনে অংশগ্রহণ না করেই বিজেপি এবার সবথেকে বেশি ভোট পেয়েছে। অন্যদিকে, গতবার কংগ্রেস ১৮ শতাংশ ভোট পেয়ে ১২টি আসনে জিতেছিল। কিন্তু এবার কংগ্রেস অর্ধেক হয়ে গিয়েছে।