
কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গিরা হামলা চালানোন সময় মহিলা-পুরুষদের আলাদা আলাদা করে বেছে বেছে পুরুষদের লক্ষ্য করে গুলি করছিল।
জানা গিয়েছে, মাত্র কয়েক মিনিটের তাণ্ডবের নেপথ্যে ছিল চার থেকে ছয় জন জঙ্গি। সবার হাতে ছিল একে-৪৭। সূত্রে খবর, পহেলগাঁওয়ের পাহাড়ে একটি রিসর্টের অদরে পর্যটকদেরকে হত্যা করা হয়েছে। সশস্ত্রী সন্ত্রাসীরা পর্যটকদের নাম জিজ্ঞাসা করে গুলি করে হত্যা করে। এক্ষেত্রে হিন্দুরাই তাদের মূল টার্গেট ছিল। আরও জানা গিয়েছে, পুরুষদের আলাদা করে তাদের কলমা পড়তে বলা হয়।
তা না পড়তে পারার খেসারত হিসাবে জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে দেহ।
