
নিটকাণ্ডে কিংপিনের থেকে নজর ঘোরাতেই তাঁর সহকারীর নাম নেওয়া হচ্ছে।এমনটাই জানিয়েছেন আরজেডি নেতা তথা লালুপ্রসাদ যাদব-পুত্র তেজস্বী যাদব।ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা নিটের প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে জড়িত রয়েছেন তেজস্বী যাদবের সহকারী।
বৃহস্পতিবার অভিযোগ করেছিলেন বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয়কুমার সিং।এরপরেই শুক্রবার পাল্টা তেজস্বী যাদব জানিয়েছেন, বিহারের আর্থিক দুর্নীতি দমন শাখা তাঁর পিএ প্রীতম কুমারের বিরুদ্ধে কিছু বলেনি। শুধুমাত্র বিজয় সিং এই দাবিগুলি করছেন। তিনি উপমুখ্যমন্ত্রীকে বলবেন প্রয়োজনে তাঁর সহকারীকে ডেকে জিজ্ঞাসাবাদের জন্য। তবে বোঝা যাচ্ছে, প্রকৃত কিংপিনকে রক্ষা করার জন্য নজর ঘোরানোর চেষ্টা করা হচ্ছে। বিজেপি নেতা সম্রাট চৌধরির সঙ্গে অভিযুক্ত অমিত আনন্দের একটি ছবি প্রকাশ্যে এসেছে। যদি তাঁর পিএ দোষী সাব্যস্ত হয়, তবে তাকে গ্রেফতার করা উচিত। কিন্তু তাঁর নাম এই বিতর্কে জড়িয়ে কোনও লাভ হবে না।
