গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Newsdesk কিরঘিজস্তানে মৃত অন্ধ্রের ডাক্তারি পড়ুয়ার

    কিরঘিজস্তানে মৃত অন্ধ্রের ডাক্তারি পড়ুয়ার

    0
    231
    Andhra medical student who died in Kyrgyzstan
    Andhra medical student who died in Kyrgyzstan
    কিরঘিজস্তানে ঠান্ডায় জমে যাওয়া জলপ্রপাতে আটকে পড়ে মৃত্যু হয়েছে ভারতীয় এক ডাক্তারি পড়ুয়ার। মৃত ওই ছাত্রের নাম দাসারি চান্দু। তিনি অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লির বাসিন্দা।
    চান্দুর পরিবার সূত্রে খবর, এমবিবিএসের দ্বিতীয় বর্ষের পড়ুয়া ছিলেন দাসারি চান্দু। কিরঘিজস্তানে ডাক্তারি পড়তে গিয়েছিলেন তিনি। সদ্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শেষ হওয়ার পর রবিবার চার পড়ুয়ার সঙ্গে কাছেরই একটি জলপ্রপাত দেখতে গিয়েছিলেন দাসারি চান্দু। তাপমাত্রা হিমাঙ্কের নীতে থাকায় জলপ্রপাতের জল জমে গিয়েছিল। সেই দৃশ্য দেখে নিজেকে সামলাতে না পেরে দাসারি চান্দু জমে যাওয়া জলপ্রপাতে ঢুকে পড়ে ঠান্ডায় জমে পরে মৃত্যু হয় দাসারির। জলপ্রপাতের ভিতর থেকে বেরিয়ে না আসায় বন্ধুদের সন্দেহ হয়। তখন তাঁরা আশাপাশের লোকজনকে খবর দেন। খবর দেওয়া হয় পুলিশেও। পুলিশ এসে দাসারির দেহ উদ্ধার করে।