
কিশোরীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশীকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নিউটাউনের যাত্রাগাছি এলাকায়।
পুলিশ সূত্রে খবর, বাড়িতে কারও না থাকার সুযোগ নিয়ে প্রতিবেশী ওই কিশোরীকে ধর্ষণ করে ও হুমকি দেয় বলে অভিযোগ। অভিযুক্তকে শুক্রবার রাতেই আটক করেছে নিউটাউন থানার পুলিশ। এদিকে, অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। কিশোরীর মা জানিয়েছেন, ঘটনাটি কয়েকদিন আগের। শুক্রবারই জানতে পারেন তিনি। অভিযোগ, শুধু ধর্ষণ নয়, ভয় দেখাতে অ্যাসিড দিয়ে মুখ পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছিল। তাই ভয়ে মুখ খুলতে পারেনি ওই কিশোরী। শুক্রবার কোনও ক্রমে ভয় কাটিয়ে মা-কে সব কথা জানায় সে। মেডিক্যাল পরীক্ষাও করানো হয় তার। রিপোর্ট পাওয়ার পরই বুঝতে পারেন ঠিক কী হয়েছে।
