কিশোরী ধর্ষণে যুক্ত তৃণমূল কর্মী, থানা ঘেরাও বিজেপির

0
198
ছবি সৌজন্যে : নিজস্ব

ব্যারাকপুরের মোহনপুরে নাবালিকা ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় যুক্ত শুভ মজুমদার একজন সক্রিয় তৃণমূল কর্মী।

তাকে আড়াল করার চেষ্টা করছে পুলিশ, বুধবার গুরুতর এই অভিযোগ করেছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। এদিন মোহনপুর থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন আসানসোলের বিধায়ক সহ স্থানীয় নেতা-কর্মীরা। বিক্ষোভ দেখাতে দেখাতে থানার সামনে বসে পড়ে অগ্নিমিত্রা স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন, এরাজ্যের মহিলারা কি শুধুই ধর্ষণের শিকার হয়েই যাবেন। উল্লেখ্য, শনিবার টিউশন পড়তে বেরিয়েছিল ব্যারাকপুরের জাফরপুর কালীতলার অষ্টম শ্রেণির এক কিশোরী।

সেই সময় তাকে জোর করে তুলে নিয়ে গিয়ে একটি পরিত্যক্ত বাড়িতে যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ।