
কি কারণে শিক্ষককে লাথি মেরেছেন পুলিশ অফিসার। কসবাকাণ্ডে ডিসিএসএসডি বিদিশা কলিতার ব্যাপ্যা তলব করেছে লালবাজার।
কসবায় চাকরিহারাদের লাঠিপেটা ও লাথিকাণ্ডে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে লালবাজার। কী কারণে কসবায় ডিআই অফিসের সামনে জড়ো হওয়া শিক্ষকদের ওপর লাঠিচার্জ লাথি মারা হয়েছিল। কী এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যাতে তাঁরা ডিআই অফিসে ঢুকে পড়েন। যে পুলিশ অফিসারকে শিক্ষককে লাথি মারতে দেখা গিয়েছে, কী এমন ঘটেছিল যাতে তিনি এই কাজ করেছে। কেন ওই পুলিশ অফিসার লাথি মেরেছিলেন। ডিসি এসএসডি বিদিশা কলিতার থেকে এতগুলো প্রশ্নের ব্যাখ্যাও তলব করেছে লালবাজার। চাকরি ফেরানোর দাবিতে বৃহস্পতিবার ডিআই অফিসে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা জমায়েত করলে বাধা দেয় পুলিশ।
লাঠিপেটা, ঘাড়ধাক্কা, ঘুষি এবং লাথিও জোটে তাঁদের। এরপরেই কার্যত উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। এই পরিস্থিতিতে সাংবাদিক বৈঠক করে পুলিশের লাঠিচার্জের ব্যাখ্যা দিতে বাধ্য হন মুখ্যসচিব, সিপি।






