
তাপস রায়ের সঙ্গে মঞ্চ শেয়ার করার পরেই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে কুণাল ঘোষের অপসারণে প্রবল গরমে হঠাত্ করেই তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি।
কুণাল ঘোষ রাজ্য সাধারণ সম্পাদকের পদ হারতেই চাকরি গেল বলে খোঁচা দিয়েছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অন্যদিকে তৃণমূলে গণতন্ত্র, সৌজন্য নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি প্রার্থী তাপস রায়। আক্রমণ করেছেন তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। তাপস রায় বলেছেন এভাবে শোকজ-সাসপেন্ড করতে করতে তো তণমূলের দলটাই উঠে যাবে। এদিকে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন ইন্দ্রনীলের গান শুনতে এবং ব্রাত্য বসুর নাটক দেখতে ভাল লাগলে তাঁকে কি দল থেকে বহিষ্কার করা হবে। গণতন্ত্রে এটা হয় নাকি। তবে খোঁচা দিতে ছাড়েন নি দেব। তিনি বলেছেন সৌজন্যতা অ্যাকটিং করে হয় না। সেটা মন থেকে আসে।
