
কুণাল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় স্ক্রিপ্ট পড়েছেন। তৃণমূলের সব পদ হারানো কুণাল ঘোষকে নিয়ে সন্দেহপ্রকাশ প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী।
তিনি বলেছেন কুণাল ঘোষ সম্পর্কে তাঁর অবস্থান একই রয়েছে। তবে তিনি এবং তাঁর পরিবারকে নিয়ে কুণাল ঘোষ যে যে মন্তব্য করেছেন সেটি তাঁর নিজের মতামত নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের লিখে দেওয়া স্ক্রিপ্ট পড়েছেন সেটা আগে প্রকাশ্যে আনুক তারপরে মন্তব্য করবেন। তৃণমূলের গ্রহণযোগ্যতা ধীরে ধীরে বাংলায় কমে আসছে তাই এই দলের সঙ্গে কেউ নিজেকে যুক্ত রাখতে চাইছেন না। কুণাল ঘোষকাণ্ডের পর এমনই মন্তব্য করেছেন রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য। তিনি বলেছেন কুণাল ঘোষ বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার কোনও এক মন্ত্রী নিয়োগ দুর্নীতির টাকা খেয়ে এখনও পদে বসে রয়েছেন। এব্যাপারে মুখ্যমন্ত্রীকে প্রকাশ্যে বক্তব্য রাখার দাবি তুলেছেন বিজেপি মুখপাত্র। এদিকে কুণাল ঘোষের পাশে দাঁড়িয়ে তৃণমূল মুখপাত্র শান্তনু সেন এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন দলের প্রতি কুণাল ঘোষের অবদান ভুলে গেলে চলবে না।
