কুলটিতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে

0
558
Trinamool factional conflict in Kulti is open
Trinamool factional conflict in Kulti is open

আসানসোলের কুলটিতে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। অভিযোগ ৬৫ নং ওয়ার্ডের কাউন্সিলর নাদিম আখতারের বিরুদ্ধে  রোহিত পাণ্ডে নামে যুবককে মারধরের অভিযোগ তৃণমূলেরই একাংশের বিরুদ্ধে।

এরপরই কাউন্সিলরের শাস্তির দাবিতে দলীয় পতাকা হাতে মঙ্গলবার সকালে কুলটি থানায় বিক্ষোভ তৃণমূল কর্মীদের। কয়েকদিন আগে একটি ভাইরাল ভিডিওতে রোহিত পাণ্ডে নামে যুবককে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধরের ছবি ধরা পড়ে। সেই ঘটনায় স্থানীয় কাউন্সিলর নাদিম আখতার জড়িত বলে দাবি করে তৃণমূলেরই একাংশ। এরপর ওই যুবক থানায় অভিযোগ দায়ের করতে গেলে কুলটি থানার পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে। যদিও পরে অভিযোগ দায়ের করা হয়। কিন্তু অভিযোগ করার পরেও নাদিম আখতার কেনো গ্রেফতার হয়নি তার বিরুদ্ধে ডেপুটেশন দিল তৃণমূলের নেতা আক্তার হোসেনের নেতৃত্বে।