
কুলতলিতে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় মুস্তাকিন সর্দারকে দোষী সাব্যস্ত করেছে বারুইপুর পকসো আদালত। শুক্রবার বারুইপুর পকসো আদালতেই সাজা ঘোষণা হবে দোষীর।
ঘটনার ৬০ দিনের মাথায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছে আদালত। ৪ অক্টোবর হঠাৎ করেই নিখোঁজ হয়ে গিয়েছিল ওই নাবালিকা। রাতেই তার দেহ উদ্ধার হয়। ৫ অক্টোবর নাবালিকাকে অত্যাচার করে খুনের অভিযোগে গ্রেফতার করা হয় মুস্তাকিনকে। ৭ অক্টোবর ঘটনার তদন্তে সিট গঠন হয়। এর ২৫ দিনের মাথায় ৩০ অক্টোবর চার্জশিট পেশ করা হয়। আর জি করে চিকিৎসককে খুন-ধর্ষণের ঘটনায় যখন উত্তাল ছিল রাজ্য।
সেই সময়ই জয়নগরে ৯ বছরের নাবালিকাকে অত্যাচারের পর খুনের অভিযোগে ফুঁসে উঠেছিল স্থানীয়রা। ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল পুলিশ ফাঁড়িতে।
