কুলতলির বাঘ ফিরল আজমলমারির জঙ্গলে

0
192
ছবি সৌজন্যে : নিজস্ব

আবারও রাত জাগলেন কুলতলির বনকর্মী এবং গ্রামবাসীরা। শুক্রবার সকালে নদীর পারে পায়ের ছাপ দেখে বনকর্মীদের অনুমান সাঁতার দিয়ে ওপারের আজমলমারির জঙ্গলে ফিরে গিয়েছে বাঘটি।

বৃহস্পতিবার সকালে মাকড়ি নদীর পারে লোকালয় সংলগ্ন বনসৃজন প্রকল্পের ম্যানগ্রোভের মধ্যে বাঘের পায়ের ছাপ লক্ষ্য করেছিলেন মৈপীঠের বৈকুন্ঠপুর গ্রাম পঞ্চায়েতের নগেনাবাদের কয়েকজন বাসিন্দা। দক্ষিণ ২৪ পরগনার ডিএফও নিশা গোস্বামী জানিয়েছেন বাঘটি মাকড়ি নদী পেরিয়ে আজমলমারি ১ কম্পার্টমেন্টের জঙ্গলে ফিরে গিয়েছে।

চলতি সপ্তাহে উত্তর বৈকুন্ঠপুরের মতই নাগেনাবাদেও বাধকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন বনকর্মীরা।