
সোহমকাণ্ডের মধ্যেই এবার কৃষ্ণনগরে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে জোর করে ক্যাফে এবং পার্ক বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। কৃষ্ণনগরের ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পলাস দাসের বিরুদ্ধে দাদাগিরি অভিযোগ করেছেন ক্যাফের মালিক।
যদিও নিজের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে কাউন্সিলর পলাস দাস বলেছেন ক্যাফের টেন্ডার নিয়ে জানতেই আরটিআই করেছেন। আরটিআই-র উত্তর না মেলায় ক্যাফে বন্ধ রাখতে অনুরোধ করেছিলেন মাত্র। যদিও ক্যাফের মালিক জানিয়েছেন কৃষ্ণনগর পুরসভার টেন্ডারের মাধ্যমেই ক্যাফে চালানোর দায়িত্ব পেয়েছেন। কৃষ্ণনগরের কদমতলা ঘাটে পার্ক সংলগ্ন ক্যাফে চালান প্রলয় ভট্টাচার্জ । তাঁর অভিযোগ তৃণমূল কাউন্সিলর পলাস দাস দলবল নিয়ে জোর করে ক্যাফে বন্ধ করে দেন। প্রলয জানিয়েছেন তিনি কৃষ্ণনগর পৌরসভার কাউন্সিলেরর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। এব্যাপারে কৃষ্ণনগর পুরসভার চেয়ারম্যান রীতা দাস জানিয়েছেন বিষয়টি নিয়ে তিনি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন।








