কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন সুপ্রিম কোর্টের

0
213
KEJRIWAL K ANTORBORTI JAMIN SUPREME COURT ER
KEJRIWAL K ANTORBORTI JAMIN SUPREME COURT ER
আবগারি মামলায় ধৃত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ শুক্রবার তাঁর জামিন মঞ্জুর করেছে।
যদিও অরবিন্দ কেজরীওয়াল এখন সিবিআই হেফাজতে থাকায় সেই মামলায় পৃথকভাবে জামিন নিতে হবে তাঁকে। আগামী ১৭ জুলাই সেই মামলার শুনানি হবে দিল্লি হাইকোর্টে। তার আগে তিহাড় থেকে মুক্তি পাচ্ছেন না অরবিন্দ কেজরীওযাল। উল্লেখ্য, ইডির গ্রেফতারি বেআইনি, এমন দাবি করে দিল্লি হাইকোর্টে মামলা করেছিলেন কেজরীওয়াল। কিন্তু হাইকোর্ট জানিয়ে দিয়েছিল, ইডির গ্রেফতারি বেআইনি নয়। উচ্চ আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন আম আদমি পার্টির প্রধান। শুনানি পর্বের শেষে গত ১৭ মে রায় সংরক্ষিত রেখেছিল দুই বিচারপতির বেঞ্চ। শুক্রবার সুপ্রিম কোর্টে নির্দেশের পরে কেজরীওয়ালের আইনজীবী বিবেক জৈন বলেছেন, শীর্ষ আদালতকে বলা হয়েছিল প্রয়োজনীয়  নথি ও তথ্য ছাড়াই গ্রেফতারি হয়েছে। সুপ্রিম কোর্ট সেই যুক্তির ভিত্তিতেই অন্তর্বর্তী জামিন দিয়েছে। ১৭ জুলাই দিল্লি হাই কোর্টকেও একই কথা বলা হবে।