কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিনের বিবেচনায় কোর্ট

0
320
Court considering Kejriwals interim bail
Court considering Kejriwals interim bail
লোকসভা নির্বাচনের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিনের বিষয়টি  বিবেচনা করা হবে। এমনটাই  জানিয়েছে সুপ্রিম কোর্ট।
 শুক্রবার বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ বলেছে, ভোটে যাতে প্রচারে যেতে পারেন অরবিন্দ কেজরিওয়াল, তার জন্য অন্তর্বর্তী জামিনের বিষয়টি বিবেচনা করা হবে।এদিন আপ প্রধানের তরফে আইনজীবী অভিষেক মনু সিংভি সুপ্রিম কোর্টে বলেছেন, দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনও প্রমাণ নেই, তাই তাঁর এই গ্রেফতারি বেআইনি। ৯ বার ইডি তলব করলে সশরীরে হাজিরা না দিলেও প্রত্যেকবারই সাড়া দিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। এরপরেই বিচারপতি সঞ্জীব খান্না উল্লেখ করেন, সংস্থার দায়ভার সবসময় এমডি-র ওপরেই বর্তায়, তবে এমডি-কে প্রমাণ দিতে হয় যে তিনি দোষী কিনা। অন্যদিকে ইডি-র তরফে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল বলেছেন, শুধুমাত্র ইডি একাই গ্রেফতারির সিদ্ধান্ত নেয়নি। দিল্লি হাইকোর্টও গ্রেফতারিতে কোনও হস্তক্ষেপ করতে চায়নি।শুনানি শেষে ডিভিশন বেঞ্চ জানিয়েছে, যদি মামলা দীর্ঘ সময় ধরে চলে, তাহলে আদালত ভোটের আগে অন্তর্বর্তী জামিন দেওয়ার কথা ভেবে দেখতে পারে। তবে সেক্ষেত্রে শর্ত দেওয়া হতে পারে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।
৭ মে এই মামলার পরবর্তী শুনানি হবে।