কেজরিওয়ালের আপ্তসহায়কের বিরুদ্ধে পুলিশে লিখিত অভিযোগ স্বাতীর

0
248
Swati has written a police complaint against Kejriwals aide
Swati has written a police complaint against Kejriwals aide
হেনস্থাকাণ্ডে এবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আপ্তসহায়কের বিরুদ্ধে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছেন আপের রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়াল।তাঁর বয়ানও রেকর্ড করেছেন তদন্তকারী আধিকারিকরা।
জানা গিয়েছে, অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে এক দল এসে প্রায় চার ঘণ্টা কথা বলেছেন আপের রাজ্যসভার সাংসদের সঙ্গে। স্বাতী মালিওয়াল নাকি সোমবারই পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে বিস্তারিত অভিযোগ করেছিলেন। তবে এবার তাঁর অভিযোগ ও বয়ানের পর পুলিশ আইনি পদক্ষেপ করতে শুরু করেছে। অভিযোগ, সোমবারই মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে হেনস্তার শিকার হয়েছিলেন স্বাতী মালিওয়াল। পরদিনই অভিযোগ মেনে নেয় আম আদমি পার্টি। বিষয়টি প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই শোরগোল শুরু হয়। যা অব্যাহত রয়েছে কয়েকদিন ধরেই।