কেজরিওয়ালের মামলায় সিবিআইকে নোটিস কোর্টের 

0
168
CBI notice court in Kejriwal case
CBI notice court in Kejriwal case
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিনের মামলায় সিবিআইকে নোটিস দিয়েছে দিল্লি হাইকোর্ট। ১৭ জুলাই এই মামলার শুনানি হবে।
আবগারি দুর্নীতি মামলায় ইডির পর সিবিআই গ্রেফতার করেছে আপ সুপ্রিমোকে।এরপরেই সিবিআইয়ের গ্রেফতারির পাল্টা দিল্লি হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আদালতে আপ প্রধানের আইনজীবী অভিষেক মনু সিংভি বলেছেন, ইডির মামলায় নিম্ন আদালতে জামিন পেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। এরপরই সিবিআই গ্রেফতার করে তাঁকে। তিনি কোনও দাগি অপরাধী বা জঙ্গি নন, শুধু অন্তর্বর্তীকালীন জামিনের আর্জি জানাচ্ছেন। এর প্রেক্ষিতে সিবিআইয়ের তরফে জানানো হয়, অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে আগেই আবেদন করেছেন যে মামলা এখনও বিচারাধীন। ফলে তাঁর জামিনের আবেদনের শুনানি নিম্ন আদালতে হওয়া উচিত।যদিও আদালতের তরফে জানানো হয়, আবেদনকারী নিম্ন আদালতে না গিয়ে জামিনের আর্জি নিয়ে সোজা হাইকোর্টে এসেছেন ফলে আগে এই আবেদনের শুনানি হবে। কেন তাঁকে জামিন দেওয়া যাবে না আগামী সপ্তাহের মধ্যে এর জবাব দিতে হবে সিবিআইকে।