কেজরিওয়ালের স্বাস্থ্য নিয়ে আপ-রাজ্যপাল দ্বৈরথ

0
190
Up Governor duel over Kejriwals health
Up Governor duel over Kejriwals health
কেজরিওয়ালের স্বাস্থ্য নিয়ে বারবার সরব হয়েছে আপ শিবির। এবার আসরে নেমে বিতর্কে জড়িয়েছেন দিল্লির রাজ্যপাল ভিকে সাক্সেনা। তিনি মুখ্যসচিবকে একটি চিঠি দিয়ে লিখেছেন, অরবিন্দ কেজরিওয়াল যেন সঠিক সময়ে তাঁর ইনস্যুলিন নিয়ে নেন।
ইনস্যুলিন নিয়ে কেজরিওয়াল বরাবরই টালবাহানা করেন। তবে জেল কর্তৃপক্ষ যেন সঠিকভাবে এই বিষয়ে কেজরিওয়ালের উপর নজরদারি করেন। অরবিন্দ কেজরিওয়ালের ব্লাড সুগারের মাত্রা নিয়েও যেন সঠিক রিপোর্ট পেশ করা হয় বলেও উল্লেখ রয়েছে চিঠিতে। অরবিন্দ কেজরিওয়াল বর্তমানে দিল্লির তিহার জেলে বন্দি রয়েছেন। সিবিআইয়ের করার মামলার প্রেক্ষিতে বন্দি করা হয়েছে অরবিন্দ কেজরিওয়াল’কে। ইডি-র করা আবগারি দুর্নীতি মামলায় আপ সুপ্রিমোকে ইতিমধ্যেই অন্তর্বর্তী জামিন দিয়েছে আদালত। কিন্তু সিবিআইয়ের করা মামলার জেরে জেল থেকে বের হতে পারেননি তিনি। রাজ্যপালের চিঠির পরই দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজ বলেছেন, রাজ্যপাল চিকিৎসক নন। তাই কেজরিওয়ালের স্বাস্থ্য নিয়ে এত কথা তাঁর মুখে সাজে না।