কেজরিওয়ালের ৩ দিনের সিবিআই হেফাজত   

0
149
No discussion on whether Rahul will be PM Kejriwal
No discussion on whether Rahul will be PM Kejriwal

দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ধৃত দিল্লির মুখ্যমন্ত্রী অবরিন্দ কেজরিওয়ালকে তিন দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত।

বৃহস্পতিবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত অরবিন্দ কেজরিওয়ালের স্থায়ী জামিনের আবেদন মঞ্জুর করেছিল। ইডির তরফে সেই নির্দেশকে দিল্লি হাইকোর্টে চ্যালেঞ্জ জানানো হয়। দিল্লি হাইকোর্ট মঙ্গলবার অরবিন্দ কেজরিওয়ালের জামিনের আবেদন খারিজ করে দেওয়ার পরেই তিহাড়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে সিবিআইয়ের একটি দল। বুধবার তাঁকে আদালতে হাজির করানোর অনুমতিও পায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।দিল্লির আদালত থেকেই দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করে সিবিআই। এদিন দুই পক্ষই নিজেদের বক্তব্য রাখেন বিশেষ বিচারক অমিতাভ রাওয়াতের সামনে। সেখানেই সিবিআই কেজরীকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী আদালতে বলেছেন, আবগারি মামলার তদন্তের অগ্রগতির জন্য অরবিন্দ কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। তাই তাঁকে সিবিআই নিজেদের হেফাজতে নিতে চায়। যদিও সিবিআইয়ের আবেদনের বিরোধিতা করেন দিল্লির মুখ্যমন্ত্রীর আইনজীবী। কিন্তু তা খারিজ করে তিন দিনের জন্য অরবিন্দ কেজরিওয়ালকে সিবিআই হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।