কেদারনাথে বেসামাল কপ্টার, রক্ষা পেল ৬ পুণ্যার্থী

0
189
Besamal Copter in Kedarnath 6 pilgrims were saved
Besamal Copter in Kedarnath 6 pilgrims were saved

কেদারনাথে বড় কপ্টার দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেরেছেন ৬ পুণ্যার্থী। ঘটনার শিউরে ওঠা একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি এস নিউজ। 

রুদ্রপ্রয়াগের জেলাশাসক সৌরভ গাহারওয়ার জানিয়েছেন, শুক্রবার সকাল ৭টা নাগাদ উত্তরাখণ্ডের সিরসি হেলিপ্যাড থেকে ছয় পুণ্যার্থীকে নিয়ে কেদারনাথে গিয়েছিল কপ্টারটি। কিন্তু হেলিপ্যাডে নামার আগের মুহূর্তে কপ্টারটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। পিছনের দিকের রোটরে সমস্যা দেখা দেওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন পাইলট। ফলে পুণ্যার্থীদের নিয়ে কপ্টারটি চক্কর খেতে শুরু করে। বেশ কয়েক বার চক্কর খেয়ে সেটি মাটিতে পড়ে। জেলাশাসক জানিয়েছেন, পাইলটের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে কপ্টারটি। কী ভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসন সূত্রে খবর।এই ঘটনাই ২০২২ সালের দুর্ঘটনার স্মৃতিকে উস্কে দিয়েছে। কেদারনাথ যাত্রায় গিয়ে কপ্টার ভেঙে মৃত্যু হয় পাইলট-সহ সাত পুণ্যার্থীর। উল্লেখ্য, উত্তরাখণ্ডে এখন চারধাম যাত্রা চলছে। বিপুল সংখ্যক পুণ্যার্থী হাজির হয়েছেন সেখানে।