কেদারনাথে মাঝ আকাশে ছিঁড়ে পড়ল হেলিকপ্টার

0
198
Helicopter crashed in mid air at Kedarnath
Helicopter crashed in mid air at Kedarnath
কেদারনাথে মাঝ আকাশ থেকে ছিঁড়ে পড়েছে বিকল হেলিকপ্টার। শনিবার সকালে কেদারনাথ ধামে অবতরণের সময় যান্ত্রিক গোলযোগের কারণে বিকল হয়ে গিয়েছিল একটি হেলিকপ্টার।
সেটিকে এয়ারলিফ্‌ট করে ফিরিয়ে আনছিল বায়ুসেনার এমআই-১৭ চপার। বায়ুসেনার চপারের সঙ্গে চেন দিয়ে বেঁধে নিয়ে আসা হচ্ছিল বিকল হেলিকপ্টারটি। সেই সময়েই মাঝ আকাশ থেকে ছিঁড়ে পড়ে হেলিকপ্টারটি। যদিও এখনও পর্যন্ত দুর্ঘটনায় কোনও হতাহতের খবর নেই।প্রাথমিক ভাবে জানা গিয়েছে, কেদারনাথ ও গৌচরের মাঝে ভীমবালির কাছে দুর্ঘটনাটি ঘটেছে। উল্লেখ্য, সম্প্রতি উত্তরাখণ্ডে ভারী বৃষ্টি ও প্রতিকূল পরিস্থিতির কারণে অগস্ট মাসের বেশির ভাগ সময়ই পায়ে হেঁটে কেদারনাথ যাত্রা বন্ধ ছিল। সেক্ষেত্রে তীর্থযাত্রীদের একটি বড় অংশ চলতি মাসে কেদারনাথ ধামে পৌঁছনোর জন্য হেলিকপ্টারকেই বেছে নিয়েছেন। এমন একটি আবহে মাঝ আকাশ থেকে বিকল হয়ে যাওয়া হেলিকপ্টার ছিঁড়ে পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে।