বিপর্যস্ত কেদারে মৃত্যু বাড়ছে, আটকে ২০০ পূণ্যার্থী 

0
789
Cloud breaking rain in Kedarnath 200 pilgrims stuck
Cloud breaking rain in Kedarnath 200 pilgrims stuck

মেঘভাঙা বৃষ্টিতে  বিপর্যস্ত  উত্তরাখণ্ডের বিস্তির্ণ এলাকা। ২০১৩-র ভয়াবহ স্মৃতি উস্কে ফের ফের মেঘ ভাঙা বৃষ্টিতে কেদারনাথে প্রাণ হারিয়েছেন ১০ জন। এখনো পর্যন্ত কেদারনাথে আটকে রয়েছেন ২০০-র বেশি পূণ্যার্থী। লাগাতার বৃষ্টিতে কার্যত ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে উত্তরাখণ্ডের কেদারনাথের ৩০ মিটার দীর্ঘ রাস্তা। আপাতত কেদারনাথ মন্দির বন্ধ রাখা হয়েছে । জোরকদমে চলছে উদ্ধারকাজ। খালি করে দেওয়া  হয়েছে সোনপ্রয়াগের পার্কিংও, যা ঠিক মন্দাকিনীর পাশেই অবস্থিত। জানা গিয়েছে , হু হু করে বাড়ছে মন্দাকিনী নদীর জলস্তর। ফলে বিপদের আশঙ্কা আরও বাড়ছে। প্রথমে উত্তরাখণ্ডের তেহরিতে মেঘ ভাঙা বৃষ্টির খবর মিলেছে। মুষলধারে ওই বৃষ্টিতে ধসে গিয়েছে একটি হোটেল। কেদারনাথে মেঘ ভাঙা বৃষ্টি নামতেই প্রশাসনের তরফে হাই অ্যালার্ট জারি করা হয। ভারী বৃষ্টির জেরে ভিম্বলির কাছে পুণ্যার্থীরা আটকে পড়েছেন। তাদের নিরাপদ জায়গায় সরিয়ে  নিয়ে যাওয়া হচ্ছে। জানা গিয়েছে , মেঘ ভাঙা বৃষ্টির জেরে ভীম বালির কাছে ব্যাপক ধস নেমেছে। কেদারনাথ যাওযার পথ ক্ষতিগ্রস্ত হয়েছে। আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে ওই রুট। গৌরীকুন্ড ও সোনপ্রয়াগেও বেড়েছে নদীর জলস্তর। পরিস্থিতির দিকে নজর রাখছে পুলিশ।