কেন্দ্রীয় মন্ত্রীর সামনে ২ ইউনিয়নের বচসায় তুলকালাম জাদুঘরে

0
181
INDIAN MUSEUM GAJENDRA SINGH CONFLICT
INDIAN MUSEUM GAJENDRA SINGH CONFLICT
দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের সামনেই জাদুঘরে বচসায় জড়ালেন দুই শ্রমিক সংগঠন। ভারতীয় জাদুঘরে নিয়োগ, আর্থিক বরাদ্দ, দুর্নীতি সহ একাধিক অভিযোগ মন্ত্রীকে জানাতে গিয়েছিলেন বিজেপি ঘনিষ্ঠ যাদুঘর কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি অমিত সরকার।
অভিযোগ তখন বাধা দেয় আরএসএস-র শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘ প্রভাবিত কর্মী ইউনিয়ন মিউজিয়াম স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা। এই নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। অমিত সরকারের অভিযোগ ২০১৮-য় ক্যাগ রিপোর্ট অনুযায়ী নিয়োগ, বরাদ্দ নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে জাদুঘরে। সেকথাই মন্ত্রীকে জানাতে চাইছিলেন। কিন্তু তাঁকে বাধা দেওয়া হয়েছে। অন্যদিকে মিউজিয়াম স্টাফ ওয়েলফেয়ার অ্যাসেসিয়েশনের সদস্যদের দাবি যা দুর্নীতি হয়েছে মনমোহন সিংয়ের আমলে। এখন তৃণমূল বিধায়কের সহযোগিতায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চাইছে কর্মচারী কল্যাণ সংঘ। দুই পক্ষের বচসা চলাকালীন যাদুঘর থেকে বেরিয়ে যান কেন্দ্রীয় মন্ত্রী। এরপর তিনি ন্যাশনাল লাইব্রেরিও পরিদর্শন করেছেন।