কেন্দ্রের বাজেটে দিশা দেখছেন শিল্পপতিরা। ১২ লাখ টাকা পর্যন্ত বার্ষিক আয়ের কোনও আয়কর দিতে হবে না। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণে এই ঘোষণায় ব্যাঙ্কার চন্দ্রশেখর ঘোষ, শিল্পপতি সঞ্জয় বুধিয়া, বিবেক জালান, অর্থনীতিবিদ অজিতাভ রায়চৌধুরি মনে করছেন এরফলে মধ্যবিত্তের হাতে বাড়তি টাকা থাকবে। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা আরও বাড়বে। ফলে বাজারে স্থিতাবস্থা ফিরবে। পাশাপাশি ক্ষুদ্র-মাঝারি শিল্পের জন্য ৫ কোটি থেকে বেড়ে ১০ কোটি পর্যন্ত ঋণের ঘোষণা করা হয়েছে। শিল্পপতিদের মতে এরজেরে বেকারত্ব কিছুটা হলেও কমবে।
গ্রাম থেকে শহর
News & Much More


