কেন্দ্র জিএসটি-র টাকা তুলে নিয়ে বঞ্চিত রাজ্য ঃ মুখ্যমন্ত্রী  

0
149
PROYATO MUN MUN SEN ER SWAMI ATMIYO K HARALEN BOLLEN MAMATA
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
জিএসটি-র মাধ্যমে টাকা তুলে নিয়ে গেলেও রাজ্যের প্রাপ্য টাকা দেয় না কেন্দ্র। ফের একবার কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তাঁর কথায় রেস্টুরেন্ট থেকে শাড়ির দোকান কিছু কিনলেই জিএসটি দিতে হয়। তাই এই টাকার অধিকার রাজ্যের মানুষের।
মুখ্যমন্ত্রীর অভিযোগ আবাস যোজনার টাকা ৬০ শতাংশ কেন্দ্র দেয়, রাজ্য দেয় ৪০ শতাংশ। তাহলে কি করে নাম দেয় প্রধানমন্ত্রী আবাস যোজনা। এথচ এই খাতে ২৪ হাজার ২৭৫ কোটি টাকারও বেশি পাওনা রয়েছে কেন্দ্রর কাছে। জিএসটির মাধ্যমে টাকা তুলে নিয়ে গেলেও ৩ বছর ধরে আবাসের টাকা দিচ্ছে না কেন্দ্র। তাই রাজ্য সরকার ১২ লাখ বাড়ি বানিয়ে দেবে বলে ঠিক করেছে। ১৫ ডিসেম্বর ৩০ ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তির টাকা মিলবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।