
কোভিডকালে দেখিয়ে দিয়েছে কিভাবে কেন্দ্র-রাজ্য সমন্বয়ে কাজ করে এনডিএ। এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শুক্রবার সেন্ট্রাল হলে এনডিএ-র সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, এনডিএ কেন্দ্র-রাজ্যের সহযোগীতায় বিশেষ জোর দিয়েছে। জি-২০-তে দেশের বিভিন্ন প্রান্তে ২০০টি বৈঠক হয়েছে। কোভিডকালে এনডিএ সরকার রাজ্যের সঙ্গে সহযোগিতায় লড়াই করেছে, সে রাজ্যে সরকার যারই হোক না কেন। এবার তাঁরা তৃণমূল স্তরে সুবিধা পৌঁছে দিতে উদ্যোগী হয়েছেন। দেশের সর্বাঙ্গীন বিকাশের দৃষ্টিভঙ্গি নিয়ে চলছেন। ৫ বছরে এনডিএ গতিশক্তিতে জোর দিয়েছে। আগে যে কাজ ৫-৬ মাসে হত না, তা কয়েকদিনে হয়ে যায় প্রযুক্তির ব্যবহারে। বিশ্বের কাছে ম্যানুফাকচারিং হাব হয়ে উঠছে ভারত।নরেন্দ্র মোদীর কথায়, এনডিএ সরকার মুদ্রা যোজনা, ড্রোন দিদি-নতুম সম্ভাবনার সুযোগ দিয়েছে। ভারতের জন্য পর্যটন এমন এক সুযোগ যা আগে কখনও পায়নি। আগামী ২৫ বছরে এমন উন্নয়ন হবে যে গোটা বিশ্ব ভারতের দিকে তাকিয়ে থাকবে। এতে সকলে উপকৃত হবেন। ভোকাল ফর লোকাল এবং আঞ্চলিক পর্যটনে জোর দেওয়ার কাজ করছেন তাঁরা।
