
পুষ্পা ওয়ান -এর মতোই পুষ্পা টু সিনেমাতেও রাশ্মিকা মান্দনার অভিনয় ও নাচ প্রশংসা কুড়াচ্ছে। নায়িকার কেবল অভিনয় জীবনই নয়, বার বারই চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে আসে তার ব্যক্তিগত তথা প্রেমজীবনও।
ধাপে ধাপে সম্পর্কে সিলমোহর দিচ্ছেন বিজয় দেবেরাকোন্ডা ও রাশ্মিকা মান্দানা! বহু দিন ধরেই বিনোদন পাড়ায় তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা।সেই জল্পনাকে পরোক্ষ ভাবে স্বীকৃতির দিলেও এখনও মুখে কুলুপ এঁটে রেখেছেন যুগলে। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাশ্মিকা জানিয়েছেন, কেমন পাত্র চাই তার।সম্পর্ক নিয়ে মুখ না খুললেও রাশ্মিকা স্পষ্ট জানিয়েছেন কেমন জীবনসঙ্গী চাই তার। নায়িকা বলেছেন, তাঁর জীবনের প্রতিটি পর্বে তাঁর পাশে থাকবে এমন সঙ্গী চাই। তাঁর সেই স্বান্ত্বনা, নিরাপত্তা এবং সহানুভূতি দরকার। জবাবে নায়িকা আরও বলেছেন, তাঁর জন্য সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সম্মান। একে অপরকে সম্মান করা, যত্ন করা, পাশে থাকা— সম্পর্কের সমীকরণ এতেই মজবুত হয়ে ওঠে। তাঁর সঙ্গী যে হবে, সে যেন খুব ভালোবাসে, তাঁর যত্ন করে, এক জন ভালো হৃদয়ের মানুষ হয়। তাঁর মনে হয়, তিনি যে রকম সঙ্গী ঠিক তার উল্টো হলে তাঁদের সম্পর্ক বেশি দিন টিকবে না।রাশ্মিকা মনে করেন, প্রেমের সম্পর্কে বন্ধুত্ব থাকাটাও জরুরি।
অভিনেত্রী বলেছেন, সঙ্গী এমন বন্ধু হবে যে ভালো দিনেও পাশে থাকবে, আবার খারাপ দিনেও হাত শক্ত করে ধরে রাখবে।
