
কেরালায় পরিযায়ী শ্রমিকের কাজ গিয়ে নামখানার শিশু সহ মায়ে ইট চাপা মৃত্যু হয়েছে। বছর ৩২-র শ্যামলী হাতি এবং তাঁর ২ বছরের ছেলে সমীরন হাতি নামখানার মৌসুনি দ্বীপের কুসুমতলার বাসিন্দা।
স্থানীয় সূত্রে খবর নামখানার বাসিন্দা বাসুদেব হাতি ১০ বছর ধরে কেরালায় কাজ করেন। ৩ বছর আগে তাঁর বিয়ে হয়। বিয়ে একবছর পরে স্ত্রী শ্যামলীকে কেরালায় নিয়ে যান। সেখানে স্বামী এবং স্ত্রী একটি বাড়ির গোয়াল ঘরে গরু দেখাশোনার কাজ করতেন। রবিবার সকালে বাজার থেকে ফিরে ইটের নীচে স্ত্রী এবং ছেলের দেহ উদ্ধার করেন বাসুদেব। জানা গিয়েছে জলের ট্যাঙ্কের নিচে কাপড়কাচার সময় কক্রিকেটর জলের ট্যাঙ্কটি তাদের ওপর ভেঙে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় মা ছেলের।
