গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk কেরলে নিপা ভাইরাসে কিশোরের মৃত্যু

    কেরলে নিপা ভাইরাসে কিশোরের মৃত্যু

    0
    148
    Teen dies of Nipah virus in Kerala
    Teen dies of Nipah virus in Kerala
    কেরলে নিপা ভাইরাসে আক্রান্ত এক কিশোরের মৃত্যুতে আতঙ্ক ছড়িয়েছে। মলপ্পুরমে এক কিশোরের দেহে সংক্রমণ ধরা পড়েছে বলে রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর।
    পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি এই সংক্রমণের বিষয়টি সুনিশ্চিত করেছে। সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি থাকার পর রবিবার তাঁর মৃত্যু হয়েছে বলে রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর।কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ বলেছেন, কিশোরের সংক্রমণের বিষয়টি সুনিশ্চিত করে এনআইভি। মলপ্পুরমের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।রাজ্য স্বাস্থ্য দফতর জানিয়েছে, ২১৪ জনকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে। তাদের উপর নজরদারি চালানো হচ্ছে। কোনও রকম উপসর্গ ধরা পড়লেই তাদের নিভৃতবাসে রাখার ব্যবস্থা করা হবে। জানা গিয়েছে, ১০ জুলাই মলপ্পুরমের পান্ডিক্কারে এক কিশোরের জ্বর আসে। তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। ১৩ জুলাই তাঁকে অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু তাতেও অবস্থার উন্নতি না হওয়ায় কোঝিকোড়ে অন্য একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।