কেরলে ভোটে কারচুপি সিপিএমের, বিস্ফোরক বেণুগোপাল 

0
212
CPM rigged Kerala polls explosive Venugopal
CPM rigged Kerala polls explosive Venugopal
কেরলে কংগ্রেসের যে সমস্ত বুথে ভোট বেশি সেখানে বেছে বেছে অশান্তি করেছে সিপিএম। এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল।
তিনি আরও বলেছেন কেরলে ভোটপর্বে বার ছিনতাই করেছে সিপিএম। সরকার প্রশাসনিক ক্ষমতার অপপ্রয়োগ করেছে। এতদিন ভোট প্রস্তুতির সময় থাকলেও ঠিকমতো প্রস্তুতি নেওয়া হয়নি। বহু বুথে ইভিএম ঠিকমতো কাজ করেনি। ভোটাররা ভোট দিতে গিয়ে বাড়ি ফিরে গিয়েছেন। যে সব বুথে ইভিএম গোলযোগ হয়েছে, তার মধ্যে প্রায় ৯০ শতাংশ বুথে শক্তিশালী কংগ্রেস। বেণুগোপাল বলেছেন, ২০১৯ লোকসভার তুলনায় এ বার ভোটের হার কম হওয়ার অন্যতম কারণ সিপিএমের কারচুপি।