
ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবের আশঙ্কা ১০ থেকে ২০ তারিখের মধ্যে খুন হতে পারে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে।
তাঁর অভিযোগ একটা ষড়যন্ত্র করে বিজেপি প্রার্থী ও বিজেপি দল তাদের দলীয় কর্মীকে খুন করে তৃণমূলের উপর দোষ চাপিয়ে ভোট করানোর চেষ্টা করবে।কেশপুরে দেব দাবি করেছেন,বিজেপির যে প্রার্থী এবং বিজেপি দল যে ভাবে ঘাটাল লোকসভা কেন্দ্রে জেতার জন্য পড়ে রয়েছে, তাতে তাদের কাছে খবর রয়েছে, কেশপুরে কোনও একটা ষড়যন্ত্র করা হচ্ছে। নিজেদের লোককে মেরে দোষ তৃণমূল কংগ্রেসের লোককে দিয়ে একটা অশান্তি সৃষ্টি করে ভোট করানোর চেষ্টা করবে।স্বাভাবিকভাবেই দেবের এই দাবি উড়িয়ে দিয়েছেন বি জে পি -র প্রার্থী হিরণ চট্ট্যোপাধ্যায়। তাঁর বক্তব্য ,ভোটে পরাজয় নিশ্চিত জেনে,দেব এমন বলছেন। কারণ দুর্নীতির জন্যে ঘাটালের মানুষ দেবকে ত্যাগ করেছেন।অন্যদিকে দেবের দাবি, বড় ষড়যন্ত্র করার প্ল্যান চলছে বিজেপি প্রার্থী ও তাদের দলের। তাই আগে থেকে বলে রাখছেন, এ রকম একটা ঘটনা কেশপুরে ঘটতে চলেছে।তাঁর দাবি,কেশপুরে তিনি ১০ বছর ধরে শান্তি রেখেছেন। শান্তি রাখার চেষ্টা করেছেন। জেতার জন্য বিজেপি প্রার্থী এবং তার দল সন্ত্রাস করার চেষ্টা করবে, সে কথা আগাম জানিয়ে রাখলেন সংবাদমাধ্যমে, প্রশাসনের কাছে এবং নির্বাচন কমিশনের কাছে। বি জে পি -র প্রার্থী হিরণের আশংকা ,তৃণমূলই ,পুলিশ এবং প্রশাসনের সাহায্যে নিরীহ মানুষকে খুন করে বি জে পি -র দিকে আঙ্গুল তুলে রাজনৈতিক ফায়দা লোটার শেষ চেষ্টা করবে।
