কেশিয়াড়িতে অগ্নিমিত্রার অবরোধে ধুন্ধুমার

0
1070
Dhundhumar in the siege of Agnimitra at Keshiadi
Dhundhumar in the siege of Agnimitra at Keshiadi
পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলের নেতৃত্বে অবরোধ কর্মসূচিতে ধুন্ধুমার।১৮ জুন বিডিওর ডাকা বৈঠকে কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রী মৌমিতা সিংকে মারধরের অভিযোগ তুলেছিল বিজেপি।
মঙ্গলবার তার প্রতিবাদে কেশিয়াড়ি বাসস্ট্যান্ড এলাকায় রাজ্য সড়কের ওপর অবস্থান বিক্ষোভে বসে বিজেপি। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য কমিটির সাধারণ সম্পাদিকা অগ্নিমিত্রা পল। সেখানে বিরোধী দলনেত্রী মৌমিতা সিংকে মারধরে অভিযুক্ত রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা কল্পনা শীটকে গ্রেফতারের দাবি তোলা হয়। পাশাপাশি আগামী ৭ দিনের মধ্যে পুলিশ দোষীদের গ্রেফতার না করলে, বড়সড় আন্দোলনের  হুঁশিয়ারিও দিয়েছে বিজেপি। এরমধ্যে অবস্থান তুলতে গেলে বিজেপি কর্মীদের সঙ্গে বচসা শুরু হয় পুলিশের। এরপর বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশের। এক প্রকার জোর করেই অগ্নিমিত্রা পলকে অবরোধ কর্মসূচি থেকে উঠিয়ে দেয় পুলিশ।