
অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যার জামিনের খবরে পুরো গ্রামকেই মাংস ভাত খাওয়ালো তৃণমূল নেতা। মেনুতে ছিল ভাত, আলুপোস্ত, মাংস, চাটনি।
গরুপাচার মামলায় সিবিআইয়ের দায়ে করা মামলায় কদিন আগেই জামিন পেয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। মঙ্গলবার ইডির মামলায় জামিন হয়েছে সুকন্যারও। সেই খবর বীরভূমে পৌঁছতেই আনন্দে মাতেন তৃণমূলের নেতারা। খুশিতে নানুরের আটকুলা গ্রামে ভোজের আয়োজন করেন অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতা আব্দুল করিম খান। মঙ্গলবার রাতে সমস্ত গ্রামবাসীকে পাত পেড়ে খাইয়েছেন তিনি।








