কোচবিহারে বাসের মধ্যে চলল গুলি

0
1223
Bus firing in Cooch Behar
Bus firing in Cooch Behar
যাত্রী সেজে বাসে উঠে ফিল্মি কায়দায় গুলি চালিয়ে ছিনতাই করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় শোরগোল পরে গিয়েছে কোচবিহারের ঘোকসাডাঙা থানার রাইস মিল এলাকায়।
জানা গিয়েছে, সোমবার নদিয়ার নবদ্বীপ থেকে কোচবিহারের দিকে একটি বেসরকারি বাস যাওয়ার সময় অভিযুক্তদের কয়েক জন বাসে উঠেছিল ফালাকাটা থেকে। বাকিরা ঘোকসাডাঙা স্ট্যান্ড থেকে বাসে ওঠে। দূরপাল্লার বাস বলে দু’জন চালক ছিলেন বাসে। এক জন চালক বাসের পিছন দিকের আসনে বসেছিলেন। তাঁকে প্রথমে মারধর শুরু করে অভিযুক্তরা। যাত্রীদের কারও জিনিসপত্রে হাত না দিলেও বাসের কর্মীদের রাখা কয়েকটি পার্সেল ছিনতাইয়ের চেষ্টা করে তারা। বাধা দিতে গেলে চলে গুলি। শুরু হয় মারধর। আতঙ্কে চিৎকার-চেঁচামেচি শুরু করেন যাত্রীরা। বাসচালক এবং কন্ডাক্টরের ব্যাগ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এর পর সেখানেই দাঁড়িয়ে পড়ে বাসটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।