
কোচবিহার থেকে হেঁটে সৌদি আরবে গিয়ে ৩ বছর পর হজ করবেন। এই উদ্দেশে বাড়ি ছেড়েছেন মাথাভাঙার মজিদুল। সাদা পোশাক পরে জাতীয় সড়ক ধরে একাই এগিয়ে চলেছেন তাঁর লক্ষ্যে।
তাঁর অনুমান এই যাত্রাপথ পৌঁছতে তাঁর ৩ বছর সময় লাগতে পারে। ১৩ ফেব্রুয়ারি মাথাভাঙা থেকে যাত্রা শুরু করেছেন তিনি। সোমবার উত্তর দিনাজপুরের চোপড়ার দলুয়া এলাকায় পৌঁছেনে। রমজান মাসে রোজা রেখেই হেঁটে চলেছেন মজিদুল। তাঁর দৃঢ়তা এবং একাগ্রতা অনেককেই অনুপ্রাণিত করেছে।
স্থানীয়রাও লক্ষ্যে পৌঁছতে মজিদলকে উৎসাহ দিয়েছেন।
